উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের কী ভূমিকা ছিল?

উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা:-

ভূমিকা:- কংগ্রেসের ডাকে ১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে উত্তরপ্রদেশের কৃষকদের সর্বাধিক সক্রিয়তা লক্ষ করা যায়।

[1] গণ আন্দোলন:- উত্তরপ্রদেশের রায়বেরিলি, আগ্রা, বারাবাঁকি, লখনউ, প্রতাপগড়-সহ বিভিন্ন অঞ্চলের কৃষকরা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে এবং এই আন্দোলন প্রকৃত গণ আন্দোলনের রূপ নেয়।

[2] খাজনা প্রদান বন্ধ:- উত্তরপ্রদেশের কৃষকরা আন্দোলনে যোগ দিয়ে সরকার, এমনকি জমিদার এবং তালুকদারদেরও খাজনা দেওয়া বন্ধ করে দেয়। পুলিশি নির্যাতন সত্ত্বেও তারা খাজনা দিতে রাজি হয়নি।

[3] নেতৃত্ব:- উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন রফি আহমেদ কিদোয়াই, কালিকা প্রসাদ, অঞ্জনি কুমার প্রমুখ।

[4] কংগ্রেসের উদ্যোগ: –কংগ্রেস দল প্রথম থেকেই উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানায়। কংগ্রেস ওয়ার্কিং কমিটি কৃষকদের খাজনা দেওয়া বন্ধ করার নির্দেশ দেয়।

[5] বামপন্থীদের উদ্যোগ:- কমিউনিস্ট এবং সমাজতন্ত্রীরাও কৃষকদের আন্দোলনে যুক্ত হয়। গান্ধিজি কৃষকদের কিছু খাজনা দেওয়ার কথা বললেও বামপন্থীরা তাতে রাজি হয়নি।

উপসংহার:- উত্তরপ্রদেশের কৃষকদের আইন অমান্য আন্দোলন জনমনে বিশেষ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে, কৃষকদের সমর্থন ছাড়া এখানে কোনো আন্দোলন গড়ে উঠতে পারত না।

ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment