সুপ্রারেনাল গ্রন্থি বলতে কোন্ অন্তঃক্ষরা গ্রন্থিকে বোঝানো হয় ও কেন? পার্থক্য: GH ও GTH, ক্রেটিনিজম ও ডোয়ারফিজম।

সুপ্রারেনাল গ্রন্থি বলতে অ্যাড্রিনাল গ্রন্থিকে বোঝানো হয় কারণ এটি বৃক্কের ওপর অবস্থান করে।

GH ও GTH-এর মধ্যে পার্থক্য:

বিষয়GHGTH
1. সম্পূর্ণ নামগ্রোথ হরমোনগোনাড্রোট্রপিক হরমোন
2. উৎসঅগ্র পিটুইটারির অ্যাসিডোফিল কোশ/সোমাটোট্রফসঅগ্র পিটুইটারির বেসোফিল কোশ/গোনাডোট্রফস
3. প্রকৃতিপ্রোটিনগ্লাইকোপ্রোটিন
4. প্রকারভেদএক প্রকারবিভিন্ন প্রকার যথা-FSH, LH. LTH
5. কার্যবলী(i) সার্বিক বৃদ্ধিতে সাহায্য করে। (ii) প্রত্যেকটি কলাকোশের বিপাক ক্রিয়া প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে।(i) জনন হরমোন/যৌন হরমোন ক্ষরণের মধ্য দিয়ে পরোক্ষভাবে কলাকোশের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে।

সক্রেটিনিজম ও ডোয়ারফিজম-এর মধ্যে পার্থক্য:-

বিষয়ক্রেটিনিজমডোয়ারফিজম
1. কারণথাইরক্সিনের অধঃক্ষরণGH/STH-এর অধঃক্ষরণ
2. লক্ষণ(i) BMR কম, (ii) মানসিক জড় বুদ্ধি সম্পন্ন, (iii) যৌন পরিণতি হয় না, (iv) দন্ত সজ্জা ত্রুটিপূর্ণ, (v) হাড়ি সদৃশ স্ফীত উদর সম্পন্ন হয়।(i) স্বাভাবিকBMR.(ii) স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন,(iii) যৌন পরিণতি স্বাভাবিক,(iv) দন্ত সজ্জা স্বাভাবিক, (v) স্বাভাবিক গঠনযুক্ত উদর হয়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment