স্নায়ুতন্ত্রের উপাদানগুলি কী কী? হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও।

স্নায়ুতন্ত্রের উপাদান:- স্নায়ুতন্ত্র স্নায়ুকোশ বা নিউরোন, ধারক কোশ বা নিউরোগ্লিয়া এবং স্নায়ু বা নার্ভ নিয়ে গঠিত।

হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির পার্থক্য:-

হরমোনস্নায়ুতন্ত্র
1. হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে।1. স্নায়ুতন্ত্র প্রাণীদেহে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে।
2. হরমোনের কাজ মন্থর কিন্তু সুদূরপ্রসারী।2. স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত কিন্তু তাৎক্ষণিক।
3. হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।3. ক্রিয়ার পর স্নায়ুতন্ত্রের কোনো গঠনগত ও কার্যগত পরিবর্তন হয় না।
4. হরমোন প্রধানত উৎসস্থল থেকে দূরে ক্রিয়া করে।4. স্নায়ুতন্ত্রের এরকম কোনো ভূমিকা নেই।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment