স্নায়ুর কাজ কী? তিনপ্রকার স্নায়ুর পার্থক্য দেখাও।

স্নায়ুর কাজ:- স্নায়ুর কাজগুলিকে প্রধানত দু-ভাগে ভাগ করা যেতে পারে, যেমন-

① গ্রাহক কাজ বা সংজ্ঞাবহ কাজ:- চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ইত্যাদি থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে সেই সকল উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে দেওয়া।

② প্রেরক কাজ বা আজ্ঞাবহ কাজঃ- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন ধরনের অনুভূতি বা সাড়া বিভিন্ন প্রেরক যন্ত্রে অর্থাৎ ইফেকটরে পৌঁছে দেওয়া।

এইভাবে স্নায়ু বিভিন্ন পেশির সংকোচন-প্রসারণ নিয়ন্ত্রণ করে এবং গ্রন্থিগুলি থেকে রসক্ষরণ নিয়ন্ত্রণ করে।

সংজ্ঞাবহ স্নায়ু, আজ্ঞাবহ স্নায়ু এবং মিশ্র স্নায়ুর পার্থক্য:

সংজ্ঞাবহ স্নায়ুআজ্ঞাবহ আয়ুমিশ্র স্নায়ু
1. সংজ্ঞাবহ নিউরোন দিয়ে গঠিত।1. আজ্ঞাবহ নিউরোন দিয়ে গঠিত।1. সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ, উভয় প্রকার নিউরোন দিয়েই গঠিত।
2. গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে।2. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়া ইফেকটরে বহন করে।2. স্নায়ুস্পন্দনকে উভয় দিকে অর্থাৎ গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেকটরে বহন করে।
3. অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি এই রকমের স্নায়ু।3. অকিউলোমোটর, স্পাইনাল অ্যাকসেসরি, হাইপোগ্লসাল ইত্যাদি এই রকমের স্নায়ু।3. ট্রাইজেমিনাল, ফেসিয়াল, ভেগাস ইত্যাদি এই রকমের স্নায়ু।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment