প্রতিবর্ত ক্রিয়া:- সংজ্ঞাবহ স্নায়ুপ্রান্তে উদ্ভূত উদ্দীপনা প্রাণীদেহে যে স্বতঃস্ফূর্ত দ্রুত তাৎক্ষণিক ও অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে য মস্তিষ্কের সরাসরি অংশগ্রহণ ব্যতিরেকে প্রধানত সুষুম্নাকান্ড দ্বারা নিয়ন্ত্রিত্ব হয়, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাঃ কোনো গরম বস্তুতে হাত লাগলেই হাত সরিয়ে নেওয়া; কাঁটা ফুটলে পা সরিয়ে নেওয়া; খাবার দেখে লালাক্ষসে প্রভৃতি।
উদাহরণসমূহ :- সরল প্রতিবর্ত ক্রিয়া: চোখে কিছু পড়ার উপক্রম বলে চোখ দুটি আপন থেকেই বুজে যায়।
জটিল প্রতিবর্ত ক্রিয়া:- হাঁটা-চলা, সাইকেল চালানো, ব্যাঙ্কের শিকার ধরা প্রভৃতি।
উপরিগত প্রতিবর্ত ক্রিয়া :- উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হওয়া, পায়ের পাতায় সুড়সুড়ি দিলে পায়ের পাতা সংকুচিত হওয়া প্রভৃতি।
গভীর প্রতিবর্ত ক্রিয়া :- হাঁটু ঝাকুনি, চোয়াল ঝাকুনি, বাইসেপস কাকুরি ইত্যাদি।
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর