পাখির উড্ডয়নে ডানা, পালক ও উড্ডয়ন পেশির ভূমিকা ব্যাখ্যা করো।

পাখির উড্ডয়ন:- অ্যাভিস (Aves) বা পক্ষী শ্রেণিভুক্ত মেরুদণ্ডী প্রাণীদের প্রকৃত উড্ডয়ন (true flight) দেখা যায় বলে এদের মুখ্য খেচর প্রাণী বলা হয়। উড্ডয়নের জন্য এদের প্রধান অঙ্গ হল ডানা।

ডানা (Wing):- পাখিদের সামনে পা ডানায় রূপান্তরিত। ডানাগুলি অভ্যন্তরীণভাবে অস্থি, উড্ডয়ন পেশি এবং উপরিভাগে উড্ডয়ন পালক দ্বারা আবৃত যা এদের উড়তে সাহায্য করে। প্রতিটি ডানা সামনের প্রশস্ত এবং পেছনের দিকে ক্রমশ সংকীর্ণ। এর ফলে উপরের দিক যো নীচে বাতাসের চাপ ডানায় বেশি পড়ে বলে ডানাটি সহজে বাতাসে ভো থাকতে পারে।

পালক (Feather):- পাখির সারাদেহ পালক দ্বারা আবৃত। না ডানার প্রান্তভাগে 23 টি বড়ো পালক, যেগুলি উড্ডয়নে সাহায্য কর এদের রেমিজেস (remiges) এবং পুচ্ছভাগে 12 টি বড়ো পালক উচ্চয়ান সময় দিক পরিবর্তনে সাহায্য করে, এদের রেকট্রিসেস (rectrices) পালকগুলি বার্ব, বার্বিউল ও হুকযুক্ত হওয়ায় বায়ুর চাপে সহজে ছিঁড়ে যা না।

উড্ডয়ন পেশি (Flight muscle):- পাখির বক্ষে স্টারনাম সালঅঞ্চলে উড্ডয়ন পেশি থাকে। পেশিগুলি যথাক্রমে পেক্টোরালিস মেজ (pectoralis major), পেক্টোরালিস মাইনর (pectoralis minor) কোরাকো ব্রাকিয়ালিস (coraco brachialis)। পেক্টোরালিস মেজ সংকুচিত হয়ে পালক আবৃত ডানাকে উপর থেকে নীচের দিকে ট্র্যা আনে। ডানার এই নিম্ন ঘাতের ফলে পাখি সামনের দিকে অগ্রসর হয়। পরবর্তী পর্যায়ে পেক্টোরালিস মাইনর সংকুচিত হলে উর্ধ্বঘাতের ফলে উপরের দিকে উঠে যায়। এইভাবে পেশিগুলির সংকোচন ও প্রসারণের ফা পাখির ডানা দুটিকে অবিরাম প্রসারণ, অবনমন এবং উত্তোলনে সহায় করে পর্যায়ক্রমে দাঁড়ের মতো কাজ করে পাখিকে সামনের দিকে এগোয় সাহায্য করে।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment