নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণী মাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো।a. সম্পাদনের স্থান,b. ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি,c. উৎপন্ন কোশের সংখ্যা,মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কী কী পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো।

মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য (Differences between Mitosis and Meiosis):-

বিষয়বস্তুমাইটোসিসমিয়োসিস
1 সম্পাদনের স্থানমাইটোসিস কোশ বিভাজন জীবদেহের দেহকোশে বিশেষ করে বর্ধনশীল অঞ্চলের কোশে ঘটে।মিয়োসিস জীবদেহের জনন মাতৃকোশে ঘটে।
2. ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতিমাইটোসিস কোশ বিভাজনে মাতৃকোশ ও অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা একই থাকে। এই কারণে মাইটোসিসকে সদৃশ বিভাজন বলে। মিয়োসিসে মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোশে অর্ধেক হয়ে যায়। তাই মিয়োসিসকে হ্রাস বিভাজন বলে।
3. উৎপন্ন কোশের সংখ্যামাইটোসিস কোশ বিভাজনে একটি মাতৃকোশ থেকে দুটি অপত্য কোশ সৃষ্টি হয়।মিয়োসিস কোশ বিভাজনে একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টিহয়।

মানববিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির পরিবর্তন অংশটি ‘বৃদ্ধি ও বিকাশ’ অংশে আলোচনা করা হয়েছে।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment