মাছ জলে বসবাসকারী প্রাণী, এরা জলে সাঁতার কেটে গমন করে। মাছের প্রধান গমন অঙ্গ পাখনা (fins)। এ ছাড়া মেরুদণ্ড সংলগ্ন মায়োটোম পেশি (myotome muscles) মাছের গমনে বিশেষ ভূমিকা পালন করে।
গমনে মায়োটোম পেশির ভূমিকা:- মাছের নমনীয় মেরুদন্ডেরদু-পাশে লেজের শেষপ্রান্ত পর্যন্ত অক্ষ বরাবর অসংখ্য ” আকৃতির মায়োটোম পেশি বিস্তৃত থাকে। এই মায়োটোম পেশিগুলির তরঙ্গায়িত সংকোচন (metachromal contraction) মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাদ্দ্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে, মেরুদণ্ড দু-পাশে পর্যায়ক্রমে আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে এগিয়ে যায়। পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদন্ড সেদিকে বেঁকে যায়। ওই সময় বিপরীত দিকে পেশি প্রসারিত থাকে। মায়োটোম পেশিগুলির পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের জন্য মেরুদন্ডটিও পর্যায়ক্রমে দু-পাশে আন্দোলিত হতে থাকে, ফলে মাছ সামনের দিকে অগ্রসর হতে থাকে।

গমনে পাখনার ভূমিকা:- মাছের সাতটি পাখনা থায়
যেমন-পৃষ্ঠদেশে অবস্থিত একটি পৃষ্ঠ পাখনা (dorsal fin), বক্ষদেশে। শ্রোণিদেশে অবস্থিত একজোড়া করে বক্ষ পাখনা (pectoral fin) শ্রোণি পাখনা (pelvic fin), পায়ু সংলগ্ন স্থানে একটি পায়ু পাখনা (গ্র fin) এবং পুচ্ছের শেষভাগে একটি পুচ্ছ পাখনা (caudal fin)। পাখনা রশ্মিবিশিষ্ট হওয়ায় জলের চাপে পাখনাগুলি ছিঁড়ে যায় না, প্রতিটি পাথর গোড়ায় মজবুত পেশি সংলগ্ন থাকে। পেশিগুলির সংকোচন ও প্রসক ঘটিয়ে মাছ পাখনাগুলিকে সঞ্চালন করে।

বিভিন্ন পাখনাগুলির অবস্থান ও গমনের ভূমিকা নীচে উল্লেখ করা হল:-
| পাখনার নাম | সংখ্যা | অবস্থান | গমনে ভূমিকা |
| 1. বক্ষ পাখনা | একজোড়া | বক্ষদেশে অবস্থিত। | গমনের সময় মাছকে জলে ওঠা-নামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকরে সাহায্য করে। |
| 2. শ্রোণি পাখনা | একজোড়া | শ্রোণিদেশে অবস্থিত। | বক্ষ পাখনার অনুরূপ কাজ। |
| 3. পৃষ্ঠ পাখনা | একটি | পৃষ্ঠদেশে অবস্থিত। | গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য রঙ্গ করতে সাহায্য করে। |
| 4. পায়ু পাখনা | একটি | অঙ্কদেশে পায়ুর ঠিক পিছনে অবস্থিত। | গমনে বিশেষ ভূমিকা নেই। |
| 4. পুচ্ছ পাখনা | একটি | লেজের শেষভাগে অবস্থিত। | গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর