কৃষিকার্যে তিনপ্রকার হরমোনের ভূমিকা:-
(i) 2. 4-D এই কৃত্রিম হরমোনটি সাধারণভাবে আগাছানাশক হিসেবে কাজ করে। এ ছাড়াও ফুল ফোটাতে উদ্দীপনা জোগায়। আপেল, লেবু, ইত্যাদি ফলের অকাল মোচন রোধ করে।
(ii) ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড (NAA): উদ্ভিদের মূল সৃষ্টিতে ও কলম তৈরিতে বিশেষ ভূমিকা নেয় NAA। স্ট্রবেরি জাতীয় উদ্ভিদে বীজহীন ফল তৈরিতে সাহায্য করে। আনারসের ক্ষেত্রে ফুল ফোটানোয় অগ্রণী ভূমিকা নেয় NAA।
(ii) ইন্ডোল বিউটারিক অ্যাসিড (IBA): উদ্ভিদের মূল সৃষ্টিতে ও কলম তৈরিতে বিশেষ ভূমিকা নেয় IBA। টম্যাটো, স্কোয়াস, স্ট্রবেরি প্রভৃতি উদ্ভিদে বীজহীন ফল সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে IBA।
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর