ইউক্রোমাটিন:- এই ক্রোমাটিন খুব সূক্ষ্ম (10-30 nm), স্থির নিউক্লিয়াসে এরা প্রসারিত অবস্থায় থাকে এবং রঞ্জকে হালকা রং ধারণ করে। এরা সক্রিয় জিন বহন করে।
বৈশিষ্ট্য:-
1. কোশ বিভাজনের সময় এই অংশটি অধিক কুণ্ডলীকৃত থাকায় গাঢ়ভাবে রঞ্জিত হয়।
2. ইউক্রোমাটিনের জন্য মেটাফেজ দশায় ক্রোমোজোমকে সুস্পষ্টভাবে দেখা যায়।
3. ক্রোমোজোমের প্রায় 70% অংশ ইউক্রোমাটিন দ্বারা গঠিত হয়।
4. ইউক্রোমাটিন অঞ্চলেই মিয়োসিসের সময় ক্রসিং ওভার ঘটে।

হেটারোক্রোমাটিন:- এই ক্রোমাটিন অপেক্ষাকৃত পুরু (100 nm)
স্থির নিউক্লিয়াসে বা ইন্টারফেজ নিউক্লিয়াসে’ এরা কুন্ডলীকৃত অবস্থায় থাকে এবং রত্নকে গাঢ় রং ধারণ করে। এরা কোনো সক্রিয় জিন বহন করে না।
বৈশিষ্ট্য:
1. হেটারোক্রোমাটিন অঞ্চল বিভাজনের সময় হালকা বর্ণ নেয়, যেমন-সেন্ট্রোমিয়ার অঞ্চল।
2. ক্রোমোজোমের প্রায় 30% অংশ হেটারোক্রোমাটিন দিয়ে গঠিত হয়।
3. হেটারোক্রোমাটিন অঞ্চলের জিনগুলি নিষ্ক্রিয় থাকে।
4. এই অঞ্চলে ক্রসিং ওভার ঘটে না।
ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন-এর পার্থক্য:–
| বিষয় | ইউক্রোমাটিন | হেটারোক্রোমাটিন |
| 1.রঞ্জক গ্রহণ | ইন্টারফেজ দশায় হালকা ভাবে এবং বিভাজন দশায় গাঢ় ভাবে রঞ্জিত হয়। | ইন্টারফেজ দশায় গাঢ়ভাবে কিন্তু বিভাজন দশায় হালকা ভাবে রঞ্জিত হয়। |
| 2. জিনের সক্রিয়তা | এই অঞ্চলের জিনগুলি সক্রিয়। | এই অঞ্চলের জিনগুলি নিষ্ক্রিয়। |
| 3. ক্রসিং ওভার সম্পাদন | এই অঞ্চলে ক্রসিংওভার সম্পন্ন হয়। | এই অঞ্চলে ক্রসিংওভার ঘটে না। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর