সারণি ব্যবহার করে উদাহরণ ও চিত্র সহযোগে বিভিন্ন প্রকারের অযৌন জনন সংক্ষেপে বর্ণনা করো।

ইস্টের দেহে কীভাবে কোরক গঠিত হয়?

হাইড্রায় অযৌন বংশবিস্তারের পদ্ধতিটি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো।

প্ল্যানেরিয়ার দেহে পুনরুৎপাদন কীভাবে ঘটে?

বিভিন্ন প্রকার অযৌন জননের বর্ণনা:-

অযৌন জননের প্রকারউদাহরণপদ্ধতি
1 বিভাজনঅ্যামিবা, প্লাসমোডিয়াম(i) অ্যামিবা দ্বিভাজন প্রক্রিয়ায় অযৌন জনন সম্পন্ন করে। অনুকূল পরিবেশে অ্যামিবার ক্ষণপদগুলি লুপ্ত হয়ে দেহটি অনেকটা ডাম্বেল আকার ধারণ করে। নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম সংকুচিত হয় এবং দুটি অপত্য অ্যামিবা সৃষ্টি করে।
(ii) প্লাসমোডিয়াম বহুবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে। প্লাসমোডিয়ামে সাইজন্ট দশায় বহুবিভাজন লক্ষ করা যায়। সাইজন্টের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অসংখ্য মেরোজয়েট গঠন করে। মেরোজয়েটগুলি সাইজন্ট থেকে মুক্ত হয়ে অপত্য প্লাসমোডিয়াম সৃষ্টি করে।
2. ফোরকোলামইস্ট, হাইড্রা(i) ইস্ট কোরকোশম প্রক্রিয়ায় বংশবিস্তার করে। ইস্টের মাতৃকোশে এক বা একাধিক কোরক সৃষ্টি হয়। কোরকগুলি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ইস্ট গঠন করে।
(ii) হাইড্রার দেহের বাইরের দিকে কোনো অংশ স্ফীত হয়ে কোরক সৃষ্টি করে। কোরকটি বড়ো হলে তার অগ্রভাগে মুখছিদ্র এবং মুখছিদ্রকে বেষ্টন করে কর্ষিকা সৃষ্টি হয়। কোরক মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য হাইড্রা সৃষ্টি করে।
3. খন্ডীভবনস্পাইরোগাইরা(i)স্পাইরোগাইরার দেহটি সূত্রাকার। জলের স্রোত, আঘাত ইত্যাদি কারণে স্পাইরোগাইরার দেহটি কয়েকটি খন্ডে বিভক্ত হয়। প্রতিটি খণ্ডক কোশ বিভাজনের মাধ্যমে অপত্য স্পাইরোগাইরা সৃষ্টি করে।
অযৌন জননের প্রকারউদাহরণপদ্ধতি
4. রেণু উৎপাদনছত্রাক, মস, ফার্ন(i) মিউকর নামক ছত্রাকের বায়বীয় অণুসুত্রের অগ্রভাগ সূচীত হয়ে রেণুস্থলী গঠন করে। রেণুস্থলীর অসংখ্য রেণু সৃষ্টি হয়। রেণুস্পলী বিদীর্ণ হলে রেণুগুলি মুক্ত হয়ে ছড়িয়ে পড়ে এবং অনুকূল পরিত অঙ্কুরিত হয়ে মিউকর অণুসূত্র গঠন করে।
(ii) মস জাতীয় উদ্ভিদের রেণুস্থলীর মধ্যে রেণুগুলি সৃষ্টি হয়। রেণুস্থলী বিদীর্ণ হলে ছড়িয়ে যায় এবং মুস্ত হয়ে অঙ্কুরিত হয়ে পুনরায় মস জাতীয় উদ্ভিদ সৃষ্টি করে।
(ⅲ) ফার্ন উদ্ভিদের পত্রকের নীচে অসংখ্য সোরাই উৎপন্ন হয়। তাদের মধ্যে রেণুস্থলী থাকে। জোদ্ধ মধ্যে অসংখ্য রেণুপু সৃষ্টি হয়। রেণুস্থলী বিদীর্ণ হলে রেণগুলি মুক্ত হয় এবং অপত্য ফার্ন সৃষ্টি করে।
5. পুনরুৎপাদনপ্ল্যানেরিয়াপ্ল্যানেরিয়ার দেহটি কতকগুলি খণ্ডে বিভক্ত হওয়ার পর প্রতিটি খন্ড থেকে অপত্য প্ল্যানেরিয়া সৃষ্টি হয়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment