ইনসুলিন হরমোন ট্যাবলেট রূপে গ্রহণ না করে ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করার কারণ: কৃত্রিম ইনসুলিন প্রোটিন জাতী হরমোন তাই ট্যাবলেট রূপে গ্রহণ করে পৌষ্টিক নালিতে উপস্থিত প্রোটিনভঙ্গক উৎসেচক দ্বারা এর ভাঙন অবশ্যম্ভাবী। তাই ইনজেকশনের মাধ্যা শিরায় প্রবেশ করানো হয়।
থাইরোট্রপিন ও থাইরক্সিন এর পার্থক্য:-
| বিষয় | থাইরোট্রপিন | থাইরক্সিন |
| 1. ক্ষরণস্থল | অগ্র পিটুইটারির বেসোফিল কোশ (থাইরোট্রফস) থেকে ক্ষরিত হয়। | থাইরয়েড গ্রন্থির ফলিকুলার কোশ থেকে ক্ষরিত হয়। |
| 2. রাসায়নিক প্রকৃতি | গ্লাইকোপ্রোটিন। | পরিবর্তিত অ্যামাইনো অ্যাসিড |
| 3. কার্যাবলী | (i) থাইরয়েড গ্রন্থির গঠন ও কাজ নিয়ন্ত্রণ করে ও পরোক্ষভাবে কোশীয় বিপাকও নিয়ন্ত্রণ করে। (ii) কোশ পর্দার গ্রাহক ও CAMP-র উপস্থিতিতে কাজ করে। | (i) কলাকোশের উৎসেচকের কার্যকারিতা পরিবর্তনের মাধ্যমে কোনে বিপাক ক্রিয়া প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। (ii) অন্তঃকোশীয় গ্রাহক জিনের কার্যকারিতা পরিবর্তনের মাধ্যমে কাজ করে। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর