নিম্নলিখিত উপায়ে ইনসুলিন রক্তশর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে: –
(i) কোশ পর্দার ভেদ্যতা গ্লুকোজের প্রতি বাড়িয়ে দিয়ে রক্ত থেকে অতিরিক্ত শর্করা সরিয়ে দেয়। (ii) গ্লাইকোজেনেসিস লাইপোজেনেসিস ও শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজের জারণ প্রভৃতি উপায়ে কোশে গ্লুকোজের ব্যবহার বাড়ায়। (iii) যকৃতে গ্লাইকোজেনোলাইসিস ও নিওগ্লুকোজেনেসিসে বাধা দিয়ে রক্তে অতিরিক্ত শর্করা বৃদ্ধি প্রতিরোধ করে।
মধুমেহ ও বহুমূত্র :
| বিষয় | মধুমেহ | বহুমুত্র |
| 1. কারণ | ইনসুলিনের অধঃক্ষরণ। | ADH-র অধঃক্ষরণ বা সক্রিয়তা হ্রাসের কারণে হয়। |
| 2. লক্ষণ | (i) রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি (হাইপারগ্লাইসেমিয়া)।(ii) অতিরিক্ত শর্করা মূত্রের মাধ্যমে নির্গত হয় (গ্লাইকোসুরিয়া)।(iii) পলিইউরিয়া দেখা যায় না, মূত্রের আপেক্ষিক গুরুত্ব বেশি হয়, ডাই-ইউরেসিস দেখা যায় না।(iv) পলিডিপসিয়া (অতিরিক্ত তৃয়া) ও পলিফাজিয়া (অতিরিক্ত ক্ষুধা (দেখা যায়। | i) হাইপারগ্লাইসেমিয়া দেখা যায় না।(ii) গ্লাইকোসুরিয়া দেখা যায় না।(iii) মুত্রের আপেক্ষিক গুরুত্ব কম, পলিইউরিয়া ও ডাইইউরেসিস দেখা যায়।(iv) পলিফাজিয়া দেখা যায় না কিন্তু পলিডিপসিয়া দেখা যায়। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর