হ্যালহেডের ‘এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’গ্রন্থের গুরুত্ব :–
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত ‘এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ হল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বই। ইংরেজিতে লেখা হলেও বইটিতে প্রচুর বাংলা হরফে লেখা বাংলা শব্দ ছিল। এটি ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।এটিই ছিল প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই। চার্লস উইলকিন্দ-এর ছাপাখান থেকে মুদ্রিত বইটি বাঙালি পণ্ডিত মহলে সমাদর লাভ করে।
বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস-এর ভূমিকা
চার্লস উইসকিনস ছিলেন বাংলা মুদ্রণের অগ্রদূত। বাংলা ছাপাখানার বিকাে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
[1] বাংলা হরফ তৈরি:- পোর্তুগিজরা প্রথম দিকে নিজেদের দেশে বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এই পর্বে চার্লস উইলকিনস বাংলা রোমান হরফে বাংলা বই ছেপে বাংলায় নিয়ে আসত। পরবর্তীকার হরফ তৈরি করলে বাংলা বই ছাপার কাজ শুরু হয়।
[2] চুঁচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা:- চার্লস উইলকিনস ১৭৭৮ খ্রিস্টাব্দে চুঁচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এই ছাপাখানায় হ্যালহেমে ব্যাকরণ বই ছাপার কাজ হত।
[3] কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা:- চার্লস উইলকিনস ১৭৮১খ্রিস্টাব্দে কলকাতায় ‘অনারেবল কোম্পানিজ প্রেস’ নামে একট ছাপাখানা প্রতিষ্ঠা করেন। ফলে বই ছাপার ব্যাপক অগ্রগতি ঘটে।
[4] প্রভাব:- উইলকিনস-এর চুঁচুড়ার ছাপাখানা পরবর্তীকালে শ্রীরামপুর মিশনারিদের ছাপাখানা প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।
[5]লেখকও অনুবাদক:- উইলকিনস নিজে বেশ কিছু বই লেখেন এব বাংলা ও সংস্কৃত থেকে কয়েকটি বই অনুবাদ করেন।
ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর