হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা কেমিক্যাল কো-অর্ডিনেটর বলে কেন। হরমোনের সঙ্গে উৎসেচকের অথবা হরমোনের সঙ্গ্যে স্নায়ুর ক্রিয়ার পার্থক্য দেখাও।

হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা কেমিক্যালকো-অর্ডিনেটর বলার কারণ। জীবদেহের নির্দিষ্ট স্থান থেকেহরমোন উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারাদেহের কোশগুলিতে ছড়িয়ে পড়ে এবং কোশের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। এইভাবে হরমোন জীবদেহে রাসায়নিক সংযোগ গঠন করায় হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বায়ক রাসায়নিক দূত  বলে।

হরমোন ও উৎসেচকের পার্থক্য।

হরমোনউৎসেচক
1.হরমোন কেবল তরুণ কোশে অথবা আনাল গ্রন্থির কোশে উৎপণ্য হয় । 1. উৎসেচক প্রায় সব রকম সজীব কোশে উৎপণ্য হয় ।
2. অনাল গ্রন্থি থেকে নিশ্রিত হরমোন সরাসরি রক্ত বা লসিকায় মিশে যাই এবং রক্ত বালসিকায় দ্বারা বাহিত হয় । 2. সনাল গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক নালি পথে বাহিত হয়।
3. হরমোন উৎসস্থলে ক্রিয়া করে না । উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে(ব্যাতিক্রম :স্থানীয় হরমোন) 3. উৎসেচক উৎসস্থলে এবং অন্যত্র প্রিয়া করতে পারে।
4. হরমোন জৈব অনুঘটকরূপে ক্রিয়া করলেও ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।4. উৎসেচক জৈব অনুঘটক রূপে কাজ করে এবং ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে।
5. হরমোন রাসায়নিক বার্তাবহরূপে কাজ করে।5. উৎসেচক রাসায়নিক বার্তাবহরূপে কাজ করে না।

হরমোন ও স্নায়ুর ক্রিয়াগত পার্থক্য:

হরমোনস্নায়ু
1. হরমোন উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে।1. স্নায়ু প্রাণীদেহে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে।
2. হরমোনের ক্রিয়া মন্থর, কিন্তু সুদূরপ্রসারী।2. স্নায়ুর ক্রিয়া দ্রুত, কিন্তু তাৎক্ষণিক।
3. ক্রিয়ার পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়।3. ক্রিয়ার পর স্নায়ুর কোনো গঠনগত ও কার্যগত পরিবর্তন হয় না।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment