একা আন্দোলন সম্পর্কে কী জান?

একা আন্দোলন:-

ভূমিকা:- মহাত্মা গান্ধির ডাকে ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন (১৯২০-২২ খ্রি.) শুরু হলে উত্তরপ্রদেশে এই আন্দোলনের বাপর। প্রভাব দেখা যায়। এই রাজ্যের অযোধ্যা অঞ্চলে কৃষকদের নিয়ে এক। আন্দোলন গড়ে ওঠে।

[ 1] ‘একা’ নামকরণ:- ১৯২১ খ্রিস্টাব্দের শেষ ও ১৯২২ খ্রিস্টাব্দের প্রথমদিকে কৃষক আন্দোলন তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারী কৃষকর একতাবদ্ধ থাকার শপথ নেওয়ায় এই আন্দোলনের নাম হয় ‘একা’র। ‘একতা’ আন্দোলন।

[2] নেতৃত্ব:- একা আন্দোলনে নেতৃত্ব দেন মাদারি পাশি ও বাবা গরিবদাদ। এই আন্দোলন উত্তরপ্রদেশের উত্তর-পশ্চিম অযোধ্যা অঞ্চলের হয়ছে বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে।

[3] কারণ:- একা আন্দোলনের প্রধান কারণগুলি ছিল-[1] কৃষকদের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ নতুন কর আরোপ, (ii) কর আদায়ে চরম অত্যাচার, [iii] প্রভুর জমি ও খামারে কৃষককে বিনা বেতনে কোর শ্রম দিতে বাধ্য করা প্রভৃতি।

[4] শপথা:- আন্দোলনকারীরা শপথ গ্রহণ করে যে, তারা–[i] অতিরিক্ত কর দেবে না, [ii] বেগার শ্রম দেবে না, [iii] অপরাধীদের সাহায করবে না, [iv] জমি থেকে উৎখাত করলেও তারা জমি ছেড়ে যায়ে না, [v] তারা পঞ্চায়েতের যাবতীয় সিদ্ধান্ত মেনে নেবে।

[5] কংগ্রেসের ভূমিকা:- প্রথমদিকে কংগ্রেস একা আন্দোলনের প্রতি সমর্থন জানালেও কিছুকাল পর এই আন্দোলনে হিংসার প্রবেশ ঘাঁলে কংগ্রেস ও জাতীয় নেতৃবৃন্দ এই আন্দোলন থেকে দূরে সরে যায়।

উপসংহার:- একা আন্দোলনের নেতৃত্ব থেকে কংগ্রেস ও জাতীয় নেতৃবৃন্ সরে গেলে আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর ওপর তীব্র সরকার দমননীতির ফলে ১৯২২ খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ এই আন্দোলন থেমে যায়।

ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment