বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের কারণ:-
বিশ শতকে ভারতে কৃষক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি ছিল
নিম্নরূপ-
[1] রাজস্ব বৃদ্ধি:- দেশের দরিদ্র কৃষকদের ওপর সরকার বারবার রাজস্বের পরিমাণ বৃদ্ধি করলে কৃষকরা ক্ষুথ হয়।
[2 ] জমিদার ও তালুকদারদের শোষণ:- সরকারের ঘনিষ্ঠ জমিদার ও তালুকদাররা কৃষকদের ওপর বিভিন্নভাবে শোষণ ও অত্যাচার চালায়।
[3] স্বাধীনতার স্বপ্ন:- কৃষকরা আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের স্বপ্ন দেখেছিল।
বিশ শতকে কৃষক আন্দোলনের সক্রিয়তা:-
বিশ শতকে ভারতের ব্রিটিশ-বিরোধী আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে পুরুত্বপূর্ণ চারটি জাতীয় আন্দোলন হল- [1] বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশি আন্দোলন (১৯০৫ খ্রি.), [2] অহিংস অসহযোগ আন্দোলন (১৯২০ খ্রি.), [3] আইন অমান্য আন্দোলন (১৯৩০ খ্রি.), [4] ভারত ছাড়ো আন্দোলন (১৯৪২ খ্রি.)। এই চারটি আন্দোলনের সময় ভারতে কৃষক আন্দোলনও যথেষ্ট সক্রিয় বা শক্তিশালী হয়ে ওঠে। তা ছাড়া অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের মধ্যবর্তী সময়েও বামপন্থীদের উদ্যোগে কৃষক আন্দোলন চলে।
উপসংহার:- বিংশ শতকের কৃষক আন্দোলনগুলি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়। এসব আন্দোলনে নিজেদের প্রভাব বিস্তারের উদ্দেশ্যে কংগ্রেস-সহ বামপন্থী দলগুলি চেষ্টা চালায়।
ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর