বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও এমপন্থী রাজনীতির সংযোগ আলোচনা করো।

বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের সাে প্রগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ:-

ভূমিকা:- বিশ শতকে ভারতে ব্রিটিশবিরোধী বিভিন্ন কৃষক আন্দোলন সক্রিয় হয়ে ওঠে। এই আন্দোলনগুলির সঙ্গে কংগ্রেস ও বিভিন্ন বামপন্থী ল রাজনৈতিক সংযোগ গড়ে তুলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালায়।

[ 1] কলডল-বিরোধী আন্দোলন পর্ব :-অরবিন্দ ঘোষের মতো কেউ কেউ এমন আশঙ্কা করেছিলেন যে কৃষকদের স্বার্থযুক্ত আন্দোলনে সক্রিয়তা দেখালে দেশপ্রেমিক জমিদাররা কংগ্রেসের প্রতি ক্ষুদ্ধ হতে পারেন। তাই কংগ্রেস বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকদের শামিল করতে ঝাঁপিয়ে পড়েনি। যদিও পাঞ্জাবে লর্ড মিন্টো কর্তৃক ১৯০৭ খ্রিস্টাব্দের ক্যানাল আইনের বিরুদ্ধে লালা লাজপত রায় ও অজিত সিংহদের যুক্ত হতে দেখা যায়।

[ 2] অসহযোগ আন্দোলন পর্ব:- অসহযোগ আন্দোলন পর্বে ভারতের নানা স্থানে জমিদার বিরোধিতা, খাজনা বন্ধ, বিভিন্ন প্রকার কর বন্ধ, লুঠতরাজ, ছোটোখাটো সংঘর্ষ প্রভৃতির মাধ্যমে কৃষক আন্দোলন সক্রিয় হয়ে ওঠে। বাংলার মেদিনীপুর জেলায় বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে শক্তিশালী কৃষক আন্দোলন হয়। কংগ্রেসে নেতৃত্বাধীন ‘একা আন্দোলন’, ‘বারদৌলি সত্যাগ্রহ’ প্রভৃতিতে কৃষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এসব আন্দোলনে মাদারি পাসি, বাবা গরিব দাস, বল্লভভাই প্যাটেল-সহ বিভিন্ন কংগ্রেস নেতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

[3 ] আইন অমান্য আন্দোলন পর্ব:- আইন অমান্য আন্দোলন কালে বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব-সহ নানা স্থানে কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। উত্তরপ্রদেশের বিভিন্ন কৃষক আন্দোলনগুলির সাথে কংগ্রেস ও বামপন্থী দলগুলি যুক্ত হয়ে পড়ে। কংগ্রেস সমাজতন্ত্রী ও কমিউনিস্ট দলগুলি কৃষকদের খাজনা দেওয়া পুরোপুরি বন্ধ রাখার প্রস্তাব দেয়। আইন অমান্য আন্দোলন থেমে যাওয়ার পরও বামপন্থী ও কমিউনিস্ট দলগুলির নেতৃত্বে ধীর গতিতে কৃষক আন্দোলন চলতে থাকে।

[4] ভারত ছাড়ো আন্দোলন পর্ব:- ভারত ছাড়ো আন্দোলনে মধ্যবিত্ত ও প্রান্তিক কৃষকরা, এমনকি খেতমজুর শ্রেণিও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। স্টিফেন হেনিংহ্যামের মতে, পুলিশি অত্যাচারের প্রতিবাদে কৃষকরা ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেয়। কমিউনিস্ট পার্টি দলগতভাবে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করলেও বহু কমিউনিস্ট নেতা এই আন্দোলনে নেতৃত্ব দেন। হিতেশরঞ্জন সান্যাল দেখিয়েছেন যে, মেদিনীপুর জেলায় কৃষকসভার বহু সদস্য পার্টির নির্দেশ অমান্য করে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেয়।

উপসংহার:- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণের জন্য কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আবার বামপন্থী ও কমিউনিস্ট দলগুলির লড়াকু নেতৃত্ব যেভাবে কৃষক আন্দোলনগুলিকে সর্বাত্মক করে তোলে তা কৃষক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment