বীণা দাস:-
ভূমিকা:- ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁদের আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে তাঁদের মধ্যে অন্যতম হলেন বাংলার বিপ্লবী বীণা দাস (১৯১১-৮৬ খ্রি.)।
[1 ] আন্দোলনে যোগদান:- বীণা কৈশোরেই পিতা বেণীমাধব দাসের। (সুভাষচন্দ্র বসুর শিক্ষক) আদর্শ ও স্বদেশপ্রেমের ভাবধারায়। অণুপ্রাণিত হন। কলকাতার বেথুন কলেজে পড়াশোনার সময় বীণা ১৯২৮ খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট, পিকেটিং আন্দোলন, কলকাতার কংগ্রেস অধিবেশনের স্বেচ্ছাসেবকবাহিনী প্রভৃতিতে অংশ নেন।
[2] বিপ্লবী দলে যোগদান:- সুহাসিনী দত্ত, শান্তি দাশগুপ্ত প্রমুখের সঙ্গে বীণা দাসও বিপ্লবী দলে যোগ দেন। এরপর তিনি যুগান্তর দলের কর্মী কমলা দাশগুপ্তের কাছ থেকে একটি রিভলভার সংগ্রহ করেন।
[3] জ্যাকসনকে গুলি:- কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে (৬ ফেব্রুয়ারি, ১৯৩২ খ্রি.) গভর্নর স্ট্যানলি জ্যাকসন বক্তৃতা দিতে শুরু করলে বীণা তাকে লক্ষ করে গুলি চালাতে থাকেন। কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট হন। [4] কারাবাস:- জ্যাকসনকে গুলি চালানোর ঘটনায় বীণা গ্রেফতার হন। বিচারে তাঁর ৯ বছর সশ্রম কারাদণ্ড হয়। মেদিনীপুর জেলে থাকার সময় জেলারের অনাচারের প্রতিবাদে বীণা দাস, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী প্রমুখ অনশন শুরু করেন।
ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর