ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও।

ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলন:-

ভূমিকা:- ভারত ছাড়ো আন্দোলনে (১৯৪২ খ্রি.) বাংলার বিভিন্ন জেলার কৃষকদের অংশগ্রহণের ফলে বাংলায় এই আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে।

[1] লক্ষ্য:- ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী বাংলার কৃষকদের প্রধান লক্ষ্য ছিল-[1] ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতা লাভ। [ii] শোষণমুক্তির মাধ্যমে কৃষকদের অবস্থার উন্নতি ঘটানো।

[2] আন্দোলনের প্রসার:- বাংলার মেদিনীপুর জেলার তমলুক মহকুমা, পটাশপুর থানা, খেজুরী থানা, দিনাজপুর জেলার বালুরঘাট প্রভৃতি এলাকার কৃষকরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ও জমিদারদের খাজনা দেওয়া বন্ধ করে।

[3] আন্দোলনকারী কৃষক:- ভারত ছাড়ো আন্দোলনে বাংলার রাজবংশী, আদিবাসী, নমঃশূদ্র প্রভৃতি সম্প্রদায়ের চাষিরা আন্তরিকভাবে শামিল হয়। তবে পূর্ববঙ্গের মুসলিম কৃষকদের একটি বড়ো অংশ আন্দোলন থেকে দূরে ছিল। কেন-না, তারা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে নিজেদের প্রধান প্রতিপক্ষ হিসেবে বাংলার উচ্চবর্ণের হিন্দুদের চিহ্নিত করেছিল।

[4] কমিউনিস্ট পার্টির ভূমিকা:- কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলন থেকে কৃষকদের দূরে সরে থাকার নির্দেশ দেয়। তবে পার্টির নির্দেশ বহু কৃষক অমান্য করে।

উপসংহার:- ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় সংগঠিত কৃষক আন্দোলন ব্রিটিশ সরকারকে ব্যতিব্যস্ত করে তোলে। বাংলার বিভিন্ন স্থানে পার্টির নির্দেশ অমান্য করে কমিউনিস্টদের আন্দোলনে যোগদান আন্দোলনগুলিকে বিশেষ তাৎপর্যমণ্ডিত করেছে।

ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment