বর্ণভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকশ্রেণির আগ্রহ ছিল না কেন? বা বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকসমাজ যোগ দেয়নি কেন?

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকশ্রেণির অনাগ্রছের এল/বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকসমাজের যোগ না কার কারণ:-

একা:- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন বড়ো আকার ধারণ করলেও কসমাজ এই আন্দোলনে ব্যাপকভাবে অংশ নেয়নি। এর পেছনে নানা এ ছিল। যেমন-

[1] উপযুক্ত কর্মসূচীর অভাব:- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের প্রধান  অভিভাবক জাতীয় কংগ্রেস উপযুক্ত কর্মসূচি গ্রহণ করে আন্দোলনে কৃষকদের শামিল করার চেষ্টা করেনি। অধ্যাপক ড. সুমিত সরকারের মতে, ‘সুনির্দিষ্ট কষিভিত্তিক কর্মসূচি’র অভাবে এই আন্দোলনে কৃষকদের যুক্ত করা যায়নি।

 [2] জমিদার ঘেঁষা নীতি:- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কংগ্রেস দেশপ্রেমিক জমিদারদের সহযোগিতা লাভের আশা করত। এজন্য তারা কৃষক আন্দোলনকে উসকে দিয়ে জমিদারদের ক্ষুদ্ধ করতে চায়নি। অরবিন্দ ঘোষ আশঙ্কা করেন যে, কৃষকরা খাজনা বন্ধের আন্দোলন শুরু করলে দেশপ্রেমিক জমিদাররা ক্ষুদ্ধ হবেন। ফলে কংগ্রেস নেতৃত্ব কৃষক আন্দোলন শক্তিশালী করার উদ্যোগ নেননি।

[3] উচ্চবর্গের নেতৃত্ব:- ড. শেখর বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে, বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের অধিকাংশ নেতাই ছিলেন উচ্চজাতিভুক্ত হিন্দু জমিদার। তারা তৃণমূল স্তরে নিম্নবর্ণের হিন্দু ও মুসলিম কৃষকদের মধ্যে আন্দোলন ছড়িয়ে দিতে ব্যর্থ হন। অধ্যাপক সুমিত সরকারও কৃষকশ্রেণিকে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের শরিক করে নেওয়ার ক্ষেত্রে নেতৃবৃন্দের উদাসীনতাকে দায়ী করেছেন।

[4] নেতৃবৃন্দের অদূরদর্শিতা:- কৃষিপ্রধান ভারতের যে-কোনো গণ আন্দোলনের মূলভিত্তি হল সংখ্যাগরিষ্ঠ কৃষকশ্রেণির অংশগ্রহণ। আন্দোলনের নেতৃবৃন্দ অদুরদর্শী হওয়ায় তারা এই চরম সত্যটিকে উপলব্ধি করতে ব্যর্থ হন এবং কৃষকদের আন্দোলনে আকৃষ্ট করা থেকে বিরত থাকেন।

[5 ] আগ্রহের অভাব:- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন ভদ্রলোক শ্রেণি ও কৃষকশ্রেণির মধ্যে বিরাট ফারাক তৈরি করে। ফলে সাধারণ কৃষকরা তথাকথিত ভদ্রলোক শ্রেণির নেতৃত্বাধীন এই আন্দোলনের প্রতি বিশেষ আকৃষ্ট হয়নি।

উপসংহার:- (বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকশ্রেণি সক্রিয় ও ল্যাপকভাবে অংশগ্রহণ না করায় আন্দোলন কিছুটা হলেও দুর্বল হয়। অধ্যাপক সুমিত সরকারও বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের স্থায়িত্বের অভাব * ব্যর্থতার জন্য কৃষকশ্রেণির অনাগ্রহকে দায়ী করেছেন।

ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment