বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরপ মনোভাব ছিল?

বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব:-

ব্রিটিশ সরকার বোম্বাই প্রেসিডেন্সিতে ভূমিরাজস্বের হার ৩০% এড়িয়ে দিলে কৃষকদের দুর্দশা বাড়ে। তারা সরকারের কাছে আবেদন করে একত্বের হার কমাতে ব্যর্থ হলে আন্দোলনের পথে পা বাড়ায়।

(1)কংগ্রেসকে প্রভাব:-  গুজরাটের সক্রিয় নেতা নরহরি পারিখ, রবি শঙ্কর ব্যাস, মোহনলাল পান্ডে প্রমুখ গ্রামের ক্ষুদ্ধ কৃষকদের সঙ্গে আন্দোলনের পন্থা নিয়ে আলোচনা করেন এবং তাতে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের সিদ্ধান্ত নেন।

(2) প্যাটেলের সঙ্গে আলোচনা:- গান্ধিবাদী কংগ্রেস নেতা ও স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেল ইতিপূর্বে গুজরাটের খেদা সত্যাগ্রহে নেতৃত্ব দিয়ে খ্যাতিলাভ করেন। গুজরাটের নেতৃবৃন্দ প্যাটেলের সঙ্গে দেখা করে তাদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেন।

(3) প্যাটেলের পরামর্শ:- প্যাটেল কৃষকদের বলেন যে, তিনি ঐক্যবদ্ধ কৃষকদের আন্দোলনে নেতৃত্ব দিতে রাজি আছেন। কিন্তু খাজনা প্রদান বন্ধ করলে কৃষকদের জেল, জমি থেকে উৎখাত প্রভৃতি ঘটনা ঘটতে পারে। কিন্তু আন্দোলনকারীরা জানান যে, তারা যে-কোনো ঘটনার মুখোমুখি হতে প্রস্তুত।

 [4] গান্ধিজির সম্মতি:- প্যাটেল বারদৌলির আন্দোলনকারীদের মনোভাবটি গান্ধিজিকে জানান। গান্ধিজি প্যাটেলের উদ্যোগে সম্মতি জানান। তবে গান্ধিজি জানান যে, তিনি নিজে বা কংগ্রেস প্রত্যক্ষভাবে বারদৌলির এই আন্দোলনের সঙ্গে যুক্ত হবে না।

উপসংহার:- প্যাটেলের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ তীব্র আকার ধারণা হরে। এতে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হিসেবে প্যাটেলের আত্মপ্রকাশ ঘটে।

ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment