অথবা, বাংলার ছাপাখানার ব্যাবসায়িক উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লেখো।
ছাপাখানার ব্যাবসায়িক উদ্যোগ :-
ভূমিকা:- অষ্টাদশ শতকের শেষভাগ থেকে উনবিংশ শতকের প্রথমভাগ পর্যন্ত সময়ে বাংলার বিভিন্ন প্রান্তে অসংখ্য ছাপাখানা স্থাপিত হয়। ছাপাখানার প্রসারের ফলে মুদ্রণশিল্প একটি প্রাতিষ্ঠানিক পেশাদারি ব্যাবসা হিসেবে আত্মপ্রকাশ করে।
[ 1] পাঠ্যবই প্রকাশ:- শিক্ষার্থীদের অক্ষরজ্ঞানসহ গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাহিত্য প্রভৃতি বিভিন্ন পাঠ্য বিষয়ের বইপত্র ছাপাখানার মালিকরা তাঁদের ছাপাখানায় ছাপতে থাকেন। কয়েক দশকের মধ্যেই পাঠ্যবইয়ের একটি বৃহৎ বাজার গড়ে ওঠে। এইসব বই বিক্রি করে মালিকদের ব্যাবসার দ্রুত প্রসার ঘটে।
[2] অন্যান্য বইপত্র প্রকাশ:- ছাপাখানার মালিকরা সাহিত্য, কবিতা, নাটক, গানের বই, ধর্মগ্রন্থ, অনুবাদ গ্রন্থ, ভ্রমণকাহিনি, চিকিৎসাশাস্ত্র, গবেষণামূলক গ্রন্থ, অভিধান প্রভৃতি বিভিন্ন ধরনের বইপত্র ছেপে পাঠককুলের একটি বড়ো বাজার তৈরি করেন। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়ক বইপত্র ছেপে ব্যাবসার আরও বৃদ্ধি ঘটান।
[ 3] পত্রপত্রিকা প্রকাশ:- অষ্টাদশ শতকের শেষভাগ থেকে পরবর্তী এক শতকের মধ্যে বাংলায় বেশ কয়েকটি সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশিত হয়। এর মধ্যে মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক, দৈনিক প্রভৃতি বিভিন্ন ধরনের পত্রপত্রিকা ছিল। এসব পত্রপত্রিকা ছাপার ফলে ছাপাখানার ব্যাবসার আরও প্রসার ঘটে।
[4] অন্যান্য মুদ্রণ:- ব্রিটিশ শাসনকালে অফিস-আদালতের যথেষ্ট প্রসার ঘটে। ফলে এইসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র মুদ্রণের প্রয়োজন হয়ে পড়ে। মিলিটারি বিল, ভাতার ফর্ম, সামরিক বাহিনীর বিধিবিধান, সার্কুলার, বিজ্ঞপ্তি প্রভৃতি কাগজপত্র ছাপার কাজ শুরু হলে ছাপাখানার ব্যাবসা বৃদ্ধি পায়।
[5] আনুষঙ্গিক ব্যাবসা:- ছাপাখানার ব্যাবসার উত্তরোত্তর বৃদ্ধির ফলে এর সঙ্গে যুক্ত আনুষঙ্গিক ব্যাবসারও ধারাবাহিক প্রসার ঘটতে থাকে। যেমন-কাগজ বিক্রি, বই বাঁধাই, বই বিক্রি ইত্যাদি।
[ 6] ছাপাখানার সংখ্যাবৃদ্ধি:- ছাপার কাজের ব্যাবসায়িক চাহিদা ক্রমাগত বাড়তে থাকলে কলকাতায় ছাপাখানার সংখ্যাও বাড়তে থাকে। ১৮০০ খ্রিস্টাব্দের মধ্যে কলকাতায় ১৭টি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। ১৮৮৫-৮৬ খ্রিস্টাব্দে সারা ভারতে ১,০৯৪টি ছাপাখানা ছিল। এর মধ্যে বাংলা প্রদেশেই ছিল ২২৯টি ছাপাখানা।
উপসংহার:- যে-কোনো শিল্প গড়ে ওঠে বাজারে তার চাহিদার ওপর নির্ভর করে। বইয়ের চাহিদার ওপর ভিত্তি করে আঠারো-উনিশ শতকে মুদ্রণশিল্প একী উজ্জ্বল, লাভজনক ও সম্ভাবনাময় ব্যাবসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে।বিকাশে গ্যাকিশোর
ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর