বামনত্ব, ডায়াবেটিস ইনসিপিডাস, গয়টার, ডায়াবেটিস মেলিটাস রোগগুলি কোন্ হরমোনের কম ক্ষরণের ফলে এবং রোগগুলির উপসর্গ উল্লেখ করো।

অথবা, ডায়াবেটিস মেলিটাসের কম ক্ষরণের ফল এবং রোগের উপসর্গগুলি উল্লেখ করো।

নীচের ছকে রোগগুলির কারণ ও উপসর্গ উল্লেখ করা হল:-

রোগের নামযে হরমোনের অভাবজনিত রোগউপসর্গ
1. বামনত্ব (Dwarfism)অগ্র পিটুইটারি নিঃসৃত STH বা গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে হয়ে থাকে।দৈর্ঘ্যে বৃদ্ধি হ্রাস পায়। 20 বছর বয়সে যে বৃদ্ধি হয় তা 7-10 বছর বয়সের সমতুল্য হয়।
2. ডায়াবেটিস ইনসিপিডাস (Diabetes incipidus)পশ্চাৎ পিটুইটারি থেকে ADH (Anti Diu-retic Hormone) হরমোনের কম ক্ষরণের ফলে হয়।ADH-এর অভাবে বৃক্কীয় নালিকার পুনঃশোষণ ক্ষমতা হ্রাস পায়। ফলে অধিক পরিমাণে বার বার মুত্র ত্যাগ হয়। এই অবস্থাকে বহুমুত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস বলে।
3. গলগণ্ড বা গয়টার (Goitre)থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসরণ হ্রাস পেলে আয়োডিন বিপাক ব্যাহত হয়। আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয়।থাইরয়েড গ্রন্থির আকার ও আয়তন বৃদ্ধি পায়, BMR হ্রাস পায়, হৃদ্‌গতি হ্রাস পায়।
4. মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস(Diabetes mellitus)অগ্ন্যাশয়ের বিটা কোশ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের কম ক্ষরণে এই রোগ হয়।(i) রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় (রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ হল 100 cc রক্তে 80-120 mg)। (ii) মুত্রের সঙ্গে শর্করা নির্গত হয়। (iii) অতিরিক্ত তৃষ্ণা। (iv) ঘন ঘন মূত্র ত্যাগ। (v) কেটে গেলে ক্ষতস্থান শুকোয় না। (vi) ওজন কমে যাওয়া। (vii) অতিরিক্ত খিদে পাওয়া।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment