আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য নিরূপণ করো।

উত্তর [ আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য: আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু উভয়েই নিয়ত বায়ু হলেও উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রধান পার্থক্যগুলি হল-

বিষয়আয়ন বায়ুপশ্চিমা বায়ু
অবস্থানউভয় গোলার্ধে 5° -25° অক্ষাংশের মধ্যে আয়ন বায়ু প্রবাহিত হয়।উভয় গোলার্ধে 35°-60° অক্ষাংশের মধ্যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।
তাপমণ্ডলএটি উন্নমণ্ডলে প্রবাহিত হয়।এটি নাতিশীতোয়মন্ডলে প্রবাহিত হয়।
প্রবাহপথএই বায়ুটি উভয় গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, অর্থাৎ অপেক্ষাকৃত উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশে সারাবছর প্রবাহিত হয়।এই বায়ুটি উভয় গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, অর্থাৎ অপেক্ষাকৃত নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে সারাবছর প্রবাহিত হয়।
প্রবাহের দিকএটি কিছুটা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়।এটি কিছুটা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়।

Leave a Comment