বন্ধন ব্যাংক হোম লোন কিভাবে পাবেন, জেনে নিন যাবতীয় তথ্য 

ভূমিকা – বন্ধন ব্যাংক হোম লোন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা 

ভারতের অন্যতম বেসরকারি ব্যাংক, বন্ধন ব্যাংক (Bandhan Bank) গ্রাহকদের বাড়ি কেনা, নির্মাণ এবং মেরামতের জন্য সুবিধাজনক সুদের হারে হোম লোন প্রদান করে থাকে। আবেদনকারীর ক্রেডিট স্কোর, সিবিল এবং ঋণের পরিমাণের ওপর নির্ভর করে সুদের হার  ৮.৪০% থেকে ১৫% এর মধ্যে ধার্য করা হয়।

সম্পত্তির মোট মূল্যের ৯০% পর্যন্ত লোন হিসাবে পাওয়া যেতে পারে এবং এর মেয়াদ থাকে ১ বছর থেকে ৩০ বছর পর্যন্ত। এই মেয়াদের মধ্যে ঋণ গ্রহীতারা সহজ মাসিক কিস্তি বা ইএমআই (EMI) এর মাধ্যমে প্রদেয় অর্থ পরিশোধ করতে পারেন। বন্ধন ব্যাংক হোম লোনের প্রসেসিং ফি সাধারনত লোনের ১% পর্যন্ত হয় আর ফ্লোটিং রেটে প্রিপেমেন্ট চার্জমুক্ত হয়ে থাকে। ভাল ক্রেডিট স্কোর ও নিয়মিত আয়ের প্রমাণপত্র থাকা ২১ থেকে ৭৫ বছর বয়সী ব্যক্তিরা এই লোনের জন্য যোগ্য।   

বন্ধন ব্যাংক হোম লোন কি ?

বন্ধন ব্যাংক হোম লোন বাড়ি কিনতে, বানাতে এবং পুরোনো বাড়ির সংস্কার ও সম্প্রসারণে ইচ্ছুক ব্যাক্তিদের ঋণ প্রদানের সুবিধাজনক স্কিম। এই স্কিম বহু উপভোক্তাদের জন্য লাভদায়ক হয়ে থাকে, বিশেষ করে যাদের কাছে এককালীন অনেকটা পরিমাণ টাকা ব্যয় করার জন্য নেই। সেইজন্য সম্পত্তির ৯০% শতাংশ পর্যন্ত লোন হিসাবে দিয়ে ত্যকে বন্ধন ব্যাংক। তবে লোন অনুমোদনের জন্য আপনার ভাল ক্রেডিট স্কোর থাকা আবশ্যক। লোনের পরিমাণ, ক্রেডিট স্কোর ও অন্যান্য বিবেচ্য বিষয়গুলি বিবেচনা করে সুদের হার ৮.৪০% থেকে ১৫% স্যাঙ্কশন হয়ে থাকে। বন্ধন ব্যাংক গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রয়োজনের কথা মাথায় রেখে ৪টি প্রধান হোম লোন স্কিম অফার করে। এগুলি হল –

  • সুরক্ষা হোম লোন : বাড়ি তৈরি , কেনা ও সম্প্রসারণের জন্য ডিজাইন করা স্কিম। এতে লোনের পরিমাণ সম্পত্তির ৯০% পর্যন্ত হয়ে থাকে।
  • সজাবত হোম লোন : এই স্কিমটি তাদের জন্য যারা তাদের বিদ্যমান বাসস্থানের মেরামত ও রেনোভেশন করাতে চান। এতে পাওয়া যায় সম্পত্তির মূল্যের ৮০% পর্যন্ত ঋণ। 
  • সু-আবাস হোম লোন : এই স্কিমের অধীনে পাকা / আধা-পাকা বাড়ি নির্মাণের জন্য মাইক্রো-ব্যাংকিং গ্রাহকদের ১ থেকে ১০ লক্ষ পর্যন্ত লোন দেওয়া হয়।  
  • সুবিধা হোম লোন : কম ডকুমেন্টেশন, আয়ের প্রমাণপত্র ছাড়াই এই স্কিমে ক্যাশ ফ্লো ভিত্তিতে দ্রুত ও সুবিধাজনকভাবে লোন পাওয়া যায়।  

বন্ধন ব্যাংক হোম লোনের সুবিধা 

বন্ধন ব্যাংক হোম লোনের মূল সুবিধাগুলোর মধ্যে রয়েছে –

  • কম ডাউন পেমেন্ট দিয়ে স্বপ্নের বাড়ি কেনা বা তৈরির জন্য সম্পত্তির মূল্যের ৯০% পর্যন্ত লোন অ্যামাউণ্ট প্রদান। 
  • ৮.৪০% থেকে সুদের হার শুরু হচ্ছে, ফলে ঋণ গ্রহীতারা সহজেই লোন পরিশোধ করতে পারবেন। 
  • ১ থেকে ৩০ বছর পর্যন্ত লোনের মেয়াদও একটি বড় সুবিধা। ফলে বড় অঙ্কের লোন অ্যামাউণ্টও কম ইএমআই -এর সাথে পরিশোধ করা যায়। 
  • ফ্লোটিং রেটে ফোরক্লোজার বা প্রিপেমেন্টের জন্য কোন চার্জ লাগে না এবং লোনের প্রসেসিং ফি সর্বাধিক ১% পর্যন্ত।  
  • সুবিধা হোম লোন স্কিমে ফর্মাল আয়ের প্রমাণপত্র ছাড়াই ক্যাশ ফলো ভিত্তিতে ঋণ মেলে, আবার বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের কথা মাথায় রেখে সজাবত, সুরক্ষা ও সু-আবাসের মত স্কিম বাড়ি সংস্কার ও নির্মাণের জন্য অন্য ধরনের বিকল্প অফার করে থাকে। 

হোম লোন পাওয়ার যোগ্যতা (Eligibility)

  • বন্ধন ব্যাংক হোম লোন পাওয়ার যোগ্যতা নির্ভর করে বেশ কয়েকটি মাপকাঠির ওপর। এর মধ্যে রয়েছে আবেদনকারীর বয়স, উপার্জনের পরিমাণ, কর্মজীবনের দৈর্ঘ্য ও স্থায়িত্ব ও বিশেষভাবে গুরুত্বপূর্ণ ক্রেডিট স্কোর। স্থায়ী রোজগেরে ব্যক্তিদের জন্য বয়সসীমা ২১ থেকে ৬০ বছর এবং তাদের লোনের মেয়াদ রিটায়ারমেন্টের আগেই শেষ হওয়া বাধ্যতামূলক। যারা সেল্ফ-এমপ্লয়েড, তাদের জন্য বয়সসীমা ২১ থেকে ৬৫ বছর। আর লোন ম্যাচুরিটির সর্বোচ্চ বয়স ৭৫ বছর। 
  • ব্যাংকের নিয়মানুসারে ঋণের জন্য আবেদনকারীর নূন্যতম আয় কত হওয়া উচিত, তা লোনের পরিমাণ ও স্থানের ওপর নির্ভর করে। চাকুরীরত ব্যক্তিদের কম করে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক এবং বর্তমান সংস্থায় তাকে ১ বছর থাকতেই হবে। আর ব্যবসায়ী বা সেল্ফ-এমপ্লয়েড আবেদনকারীদের নূন্যতম ৩ বছরের ব্যবসায়িক ধারাবাহিকতার প্রমাণ দেখাতে হবে। 
  • হাই ক্রেডিট স্কোর থাকতে হবে। ৭০০-এর ওপরে থাকলে আদর্শ আর ৭৫০-এর ওপরে থাকলে কম সুদের হার পাওয়া যায় এবং লোনও দ্রুত অনুমোদিত হয়।
  • সু-আবাস ও সুবিধা স্কিমে ফর্মাল আয়ের প্রমাণ প্রদর্শন করতে হয় না। গ্রাহকের ক্যাশ ফ্লো বিবেচনা করে যোগ্যতা নির্ধারন করা হয়। এছাড়া, আবেদনকারীর সম্পত্তিটি স্পষ্ট লিগাল টাইটেলের সাথে রেসিডেন্সিয়াল হওয়া আবশ্যক।  

বন্ধন ব্যাংক হোম লোনের সুদের পরিমাণ 

চলতি মাস অর্থাৎ মার্চ,২০২৬ অনুযায়ী, বন্ধন ব্যাংক হোম লোনের লেটেস্ট সুদের হার মূলত ৮.৪০% থেকে ১৩.২৫% এর মধ্যে ঘোরাফেরা করছে। এটি স্কিম, লোনের পরিমাণ এবং ঋণ গ্রহীতার ক্রেডিট স্কোরের ওপর নির্ভর করছে। ৮০০-এর ওপর উচ্চ স্কোর থাকলে সুদের হার ৮.৬৬% থেকে ৯.১৬% হয়, যা বেশ সাশ্রয়ী। কিন্তু স্কোর কম থাকলে ইন্টারেস্ট রেট ১৩.৩৩%, এমনকি ১৫% পর্যন্ত হতে পারে। 

স্কিম ভিত্তিক সুদের হার :

সুরক্ষা হোম লোন :   সুদের হার ৮.৯১% – ১৩.০৮%

সজাবত হোম লোন : সুদের হার ৯.১৬% – ১৩.৩৩% 

সু-আবাস হোম লোন : সুদের হার ১৩% – ১৫%

সুবিধা হোম লোন : সুদের হার ৮.৯১% -১৩.০৮%

হোম লোনের প্রয়োজনীয় কাগজপত্র 

বন্ধন ব্যাংক হোম লোনের জন্য আবেদনকারীর ধরণ অর্থাৎ তিনি কোন পেশায় রয়েছেন এবং তিনি কোন স্কিমে লোনের আবেদন করেছেন তার ওপর ভিত্তি করে কাগজপত্র চেয়ে থাকে। প্রধানত তাদের সম্পত্তির আইনি কাগজ, কেওয়াইসি (KYC) ও আয়ের প্রমাণপত্র জমা দিতে হয়। 

চাকুরীজীবীদের আধার কার্ড, প্যান কার্ড, স্যালারি স্লিপ, এমপ্লয়মেন্টের প্রমাণপত্র, ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, আয়কর রিটার্ন ও পাসপোর্ট সাইজের ফটো দিতে হয়। সম্পত্তির আইনি কাগজের মধ্যে বাড়ির অনুমোদিত প্ল্যান, সেল ডিড, এনসিবি/ অকুপেন্সি  সার্টিফিকেটের দরকার পড়ে। 

সেল্ফ-এমপ্লয়েড ও ব্যবসায়ীদের জমা দিতে হয় আধার, প্যান, ২-৩ বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন, ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসার প্রমাণ, জিএসটি রেজিস্ট্রেশন এবং সম্পত্তির আইনি কাগজ। জমা দেওয়া সকল নথি আপডেটেড ও সঠিক হতে হবে। কেননা  ব্যাংক আবেদনকারীর সম্পত্তির লিগাল ভেরিফিকেশন করে। 

বন্ধন ব্যাংক হোম লোন কিভাবে আবেদন করবেন 

বন্ধন ব্যাংক হোম লোনের জন্য আবেদন করতে আপনি বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট – bandhanbank.in এ গিয়ে অনলাইন ফর্ম ফিল-আপ করতে পারেন। এছাড়া,  ১৮০০ ২৫৮ ৮১৮১ নম্বরে কল করে বা সরাসরি বন্ধন ব্যাংকের নিকটবর্তী শাখায় গিয়ে সহায়তা চাইতে পারেন।

যোগাযোগের পর আপনাকে ব্যাংকে আপনার ব্যক্তিগত তথ্য, বাসস্থানের ঠিকানা ও আয়ের বিবরণ শেয়ার করতে হবে। তারপর প্রয়োজনীয় কাগজ, যেমন – প্যান, আধার, স্যালারি স্লিপ, আয়কর রিটার্ন, সম্পত্তির আইনি নথি প্রভৃতি জমা দিতে হবে। ব্যাংক তারপর প্রপার্টির ভেরিফিকেশন করে স্যাঙ্কশন লেটার জারি করবে। এর ওপর ভিত্তি করে লোনের টাকা আবেদনকারীর ব্যাংক একাউন্টে পৌছে যাবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সাধারনত ৭ থেকে ১৫ দিন সময় লাগে। 

হোম লোনে কত টাকা পর্যন্ত পাওয়া যায় 

গ্রাহকদের আয়ের ওপর ভিত্তি করে বন্ধন ব্যাংক ৫ কোটি টাকা পর্যন্ত হোম লোন স্যাঙ্কশন করে থাকে। ব্যাংক মূলত সম্পত্তির মূল্যের ৯০% পর্যন্ত ফান্ডিং করে। তবে সু-আবাস স্কিমে পাকা/আধা-পাকা বাড়ি তৈরির জন্য ১-১০ লক্ষ টাকার সীমিত ধনরাশি দেওয়া হয়। 

হোম লোনের EMI ও লোন পরিশোধের সময়সীমা 

বন্ধন ব্যাংক হোম লোনের  ইএমআই ঋণের পরিমাণ, মেয়াদ ও সুদের হারের (৮.৪০%-১৫%) ওপর নির্ভর করে নির্ধারিত হয়। ১ থেকে ৩০ বছরের মেয়াদের মধ্যে লোনের টাকা পরিশোধ করতে হয়। তবে পরিশোধের সময়সীমা স্কিমভিত্তিক, যেমন সুরক্ষা ও সুবিধা স্কিমে ১-৩০ বছর কিন্তু সজাবতে দেওয়া হয় ১-১৫ বছর আর সু-আবাসে ২-১০ বছর।

হোম লোন নেওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয় 

হোম লোন নেওয়ার আগে গ্রাহককে কয়েকটি দিক বিবেচনা করে দেখতেই হবে। সবার আগে যোগ্যতা, সুদের হার আর লোন পরিশোধের সময়সীমা খতিয়ে দেখা খুবই জরুরী। কারণ আপনাকে কত টাকা প্রতিমাসে ইএমআই বাবদ দিতে হচ্ছে এটা আগেই বুঝে নিতে হবে। লোন শোধ করতে গিয়ে যেন আপনার মাসিক আয়ের ৫০%-এর বেশি খরচ না হয়, এটা দেখতে হবে।

উচ্চ ক্রেডিট স্কোর (৭৫০+) দ্রুত ও সহজভাবে লোন পাইয়ে দিতে পারে, তাই স্কোরটিও দেখে নেওয়া প্রয়োজন। সর্বোপরি সম্পত্তি সম্পর্কিত সমস্ত নথি, আয়ের প্রমাণ পত্র ও অন্যান্য ব্যক্তিগত নথিগুলি আপডেটেড রাখা দরকার। লোনের পাশাপাশি টার্ম লাইফ ইন্স্যুরেন্স ও বাড়ির ইন্স্যুরেন্স করিয়ে রাখা ভাল, এতে ঝুঁকি কমানো যায়। বিভিন্ন ব্যাংকের হোম লোন স্কিম তুলনা করে দেখুন, এতে করে আপনি নিজের জন্য সেরা ডিলটি বেছে নিতে পারবেন। 

Leave a Comment